শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের নিমাঞ্চল বন্যায় ডুবে আম বাগানে আশ্রয় নেয়া বন্যার্তদের সাথে দেখা করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এছাড়া মহানন্দা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দুর্গাপুর বাঁধ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর, উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান, বোয়ালিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ও ইউপি সচিব রবিউল ইসলামসহ স্থানীয় লোকজন। পরিদর্শনকালে জেলা প্রশাসক আম বাগানে আশ্রয় নেয়া বন্যার্তদের ত্রানের সহায়তা ও ক্ষতিগ্রস্ত দুর্গাপুর বাঁধ মেরামতে আশ্বাস দেন।