মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদকবিরোধি অভিযানে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইনসহসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি) সদস্যরা।
রোববার (২৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ডিবি কার্যালয়ে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাতে ও রোববার (২৪ জুলাই) সকালে বগুড়ার সদর, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইনসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়।
জানা যায়, ডিবি পুলিশের একটি টিম বগুড়ার সদর উপজেলার তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ মোঃ আলামিনকে (৩০) আটক করা হয়। সে কাহালু উপজেলার সিন্দুরাইল পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
অপর একটি টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আন্দরবাড়ী পাবলিক মাঠ এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সারিয়াকন্দি উপজেলার রামকৃষ্ণপুর দেউলি এলাকার মৃত জহুরুল সরদারের ছেলে মোঃ মাহিদুল ইসলামকে (৪৬), আন্দরবাড়ী এলাকার মোঃ সুরুজ্জামানের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং মোঃ আলতাফ হোসেনের ছেলে মোঃ মাসুম মিয়াকে (২২) আটক করে।
এছাড়া রোববার (২৬ জুলাই) সকালে গাবতলী উপজেলার উজগ্রাম বাজার এলাকায় ডিবির আরেকটি টিম অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ গাবতলী উপজেলার উজগ্রাম সরকারপাড়া এলাকার মোঃ তোবারক হোসেনের ছেলে তাজমিন রওশন সরকার ওরফে পান্নাকে (৪০) আটক করে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বগুড়ায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। আটক হওয়া আসামীদের নামে সদর, সারিয়াকান্দি ও গাবতলী থানায় পৃতক ভাবে মামলা দায়ের করা হয়েছে।