এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় নতুন করে আরও ৩৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৯ জন। রোববার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৯ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৩ জন।
এছাড়া আক্রান্ত ৮০৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৮১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৬ জন।