মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
কাজিপুর সদর ইউনিয়নে ঈদ উপলক্ষে হত দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ’র চাল
বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৫ শে জুলাই অত্র ইউনিয়ন প্রাঙ্গনে চাল বিতরণ
কাজের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়াম্যান টি,এম আতিকুর রহমান
নান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্জ্ব এ, কে, এম শাহা আলম
মোল্লা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান টি এম জাহিদুল ইসলাম, ইউপি সদস্য
শামীম , মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুস সালাম সহ অন্যান্য সদস্য বৃন্দ।
এসময় অত্র ইউনিয়নের ১১৮০ হত দরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি
ভিজিএফ চাল বিতরণ করা হয়।