মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে, বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উপভোগের আহ্বান জানিয়েছেন, ২নং সদর ইউনিয়ন বি এন পির আহ্বায়ক ও আগামী ইউপি নির্বাচনে ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক (এলআর)।
সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে, ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনা পরিস্থিতির এই ভয়াবহ সময়ে নিজ নিজ দায়িত্বে আপনারা সচেতন হন, আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি ঘোরা ফেরা না করে, পারলে নিজ বাড়িতে ঈদ আনন্দ উপভোগ করুন।
দেশের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটিতে ঈদ উদযাপনের জন্য এলাকায় যারা আসবেন, তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে, জনসমাগম এড়িয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, মাক্স ব্যতীত ভুলেও কেউ বাড়ির বাহির বের হবেন না, নিজে সচেতন হোন অন্যকেও সচেতন করুন।
পরিশেষে ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য কামনা করেন, এলআর।