এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলায় নতুন করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৫৩৪টি নমুনার রিপোর্টে ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।তিনি জানান, শনিবার কুষ্টিয়া ল্যাব থেকে ৬৮টি নমুনার রিপোর্টে ৪৩টি নেগেটিভ ও ২৫ জন পজেটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫, কালীগঞ্জে ৬, মহেশপুর ১ ও কোর্টচাঁদপুর উপজেলায় ৩ জন রয়েছে।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলায় করোনায় মোট আক্রান্ত ৭৭০, এর মধ্যে সুস্থ হয়েছেন ২৬৩ জন। মোট নেগেটিভ ২৭৬৪ ও সংগৃহীত নমুনার সংখ্যা ৩৯১৩টি।