মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, রেজাউল আশরাফ জিন্নাহ বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ নিষেধ মেনে ঈদ আনন্দ উপভোগ করুন, এই ঈদ আনন্দ যেন আমাদের উপর কাল হয়ে নেমে না আসে সেদিকে লক্ষ্য রাখুন,
যারা অন্যান্য জেলা থেকে ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে আসবেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, বিশেষ করে যারা বাংলাদেশের রেড জোন এলাকা থেকে নন্দীগ্রামে আসবেন, তারা অবশ্যই বিশেষ সর্তকতা অবলম্বন করবেন এবং গ্রামবাসীদের কেও রেড জোন এলাকা থেকে আসা ব্যক্তিদের সাথে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলেন,
এছাড়াও মাক্স ছাড়া বাহিরে ঘোরাঘুরি না করতে, ঘন ঘন সমান পানি দিয়ে হাত পরিষ্কার করতে, জনসমাগম এড়িয়ে চলতে, আত্মীয়স্বজনদের বাড়িতে যাতায়াত না করে যতটুকু সম্ভব বাড়িতে থেকে ঈদ আনন্দ উপভোগ করতে, উপজেলাবাসীর প্রতি উদার্ত আহ্বান জানান, রেজাউল আশরাফ জিন্নাহ,