আব্দুল্লাহ আল মামু(যশোর) বেনাপোল প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুহাট মনিটরিং ও সচেতনতামূলক ২৫.০৭.২০২০ খ্রি কার্যক্রম পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার ভূমি খোরশেদ আলম চৌধুরী । এই সময় দেখা যায়,, অনেকে ক্রেতা- বিক্রেতা মাস্ক ছাড়া হাটে ঘোরাফেরা করছেন আবার অনেকেই মাস্ক হাতে বা পকেটে নিয়ে পশু ক্রয় -বিক্রয় কাজে ব্যস্ত। সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি,১৮৬০ অনুযায়ী ৮জনকে মাস্ক পরিধান না করায় ৮টি মামলায় ৭০০/-(সাতশত) টাকা জরিমানামানা আদায় করা হয় এবং সবাই মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করা হয়।