মোঃ জরুল কাজিপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল
ইউনিয়নের পূর্বাঞ্চলের বন্যা কবলিত ১,২ও ৩নং ওয়ার্ডের ২শত বানভাসি পরিবারে
সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২১জুলাই বিকেলে উপজেলা
পরিষদ চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান খলিলুর রহমান
সিরাজী প্রতি পরিবারে ১০কেজি হারে চাউল বিতরণকালে জানান, চলমান বন্যায়
চরাঞ্চলের ৬ টিসহ উপজেলার ৯ ইউনিয়নের ৮১টি গ্ধসঢ়;ৰাম প্লাবিত হয়ে ৩৬ হাজার
৮শত ৮৭ পরিবার দুর্যোগের শিকার হয়েছে। আজ পর্যন্ত দুর্গতদের মাঝে
২৫মে:টন চাউল, নগদ ৪০হাজার টাকা এবং ৬৯০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা
হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
সোলায়মান আহম্মেদ, সাংবাদিক আব্দুস সোবহান চাঁন,উপজেলা আওয়ামীলীগ
যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক
আলমগীর, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার
,সাবেক পৌর কমিশোনার কুড়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ।