শাহিন আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলায় মাদক নির্মুল শক্তির উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার সকালে গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা। পরে কলেজ প্রাঙ্গণসহ আশে পাশের কয়েকটি এলাকায় বনজ গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোলেমান মিঞা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহসীন আলী, মাদক নির্মুল শক্তির গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আনসারুল ইসলাম, সহ-সভাপতি উত্তম কুমার, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, । সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন চিশতি।