মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশ বগুড়ার মাদকবিরোধী অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গতকাল ১৯/০৭/২০২০ তারিখ বিকাল চারটা ৫৫ মিনিটে শেরপুর থানাধীন মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৭০০ (সতের শত) পিস ইয়াবাসহ আসামী ১. মোঃ রাজিব ব্যাপারী(৩৪), পিতা-মৃত কিয়ামদ্দিন, সাং-লক্ষীপুর (ছিলারচর), থানা ও জেলা-মাদারীপুর, ০২। মোঃ সজিব শেখ (২১), পিতা-মোঃ রাজেক আলী ও ৩। মোঃ মেহেদী হাসান (২০), পিতা-মোঃ হামিদ শেখ,উভয় সাং-ভাটারা (গোলায়পাড়া), থানা-শেরপুর, জেলা-বগুড়াদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গতকাল বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।