শাহিন আলম,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ মুজিববর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় গোমস্তাপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা রইচ উদ্দিন।
রবিবার সকালে উপজেলা চত্বরে সন্মানী ভাতাভুক্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ২১৬ টি ফলজ ও বনজ চারা বিতরন ও রোপন করা হয়েছে।
এ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষীকা কামরুন নাহার, তপন কুমার বর্মন, প্লাটুন কমান্ডার, ইউনিয়ন কমান্ডারসহ আভি সদস্যবৃন্দ।