এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে একদিনে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৮৪ টি নমুনার রিপোর্টে নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন এবং যশোর ল্যাব থেকে ২ জনের করোনা পজেটিভ এসেছে। এরমধ্যে সদরে ১৪ জন, শৈলকুপায় ৩, কালীগঞ্জে ৮ জন, ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১১ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮৭ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৩২, শৈলকুপায় ৭৬, হরিণাকুন্ডুতে ২৪, কালীগঞ্জে ১৯৪, কোটচাঁদপুরে ৩১ ও মহেশপুরে ৩০ জন আক্রান্ত হয়েছেন।