এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত নতুন করে একদিনে ১৩ জন পুলিশ সদস্যসহ সর্বোচ্চ আরও ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯২ টি নমুনার রিপোর্টে নতুন ৩৩ জন ও যশোর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ১৩ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে সদরে ১৪ জন, শৈলকুপায় ২ জন,হরিণাকুন্ডুতে ৩ জন, কালীগঞ্জে ২৩ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২০১, শৈলকুপায় ৭২, হরিণাকুন্ডুতে ২৪, কালীগঞ্জে ১৮১, কোটচাঁদপুরে ৩০ ও মহেশপুরে ২৭ জন আক্রান্ত হয়েছেন।