মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের বারান্দায় ওই ইউনিয়নের বন্যার্ত ১৫০জন নারী ও পুরুষের মধ্যে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিনামুল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা কেয়ার জিএসকের সুসেবা নেটওয়ার্ক এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান,জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ আবদুল বারেক ছোটন প্রমুখ।
ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দেন জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা (অতিরিক্ত দায়িত্বে থাকা) বিউটি রানী,পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজল আমিন,সুসেবা নেটওয়ার্কের সদস্য ও পিসিএসবি সুপ্তা রানী।