মোঃ জহুরুল কাজিপুর প্রতিনিধি : জননেতা আলহাজ্ব মোহাম্মদ
নাসিম এমপ্#ি৩৯;র প্রয়াণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
সিমান্তবাজার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ
মাহফিলের আয়োজন করে, সিমান্তবাজার সিএনজি মালিক ও শ্রমিকরা।
মাহফিলে মোহাম্মদ নাসিম পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর
শাকিল জয় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কাজিপুরবাসীর পাশে থেকে পিতার
অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রত্যয় ব্যক্ত করে তাঁর বিদেহী আত্মার শান্তি
কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মঙ্গলবার ১৪জুলাই
বিকেলে নজরুল ইসলামের সভাপতিত্বে ও মামুনুর রশিদ সুজনের
সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন
মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগ সহ সভাপতি খোরশেদ আলম খুশু,
সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, সাবেক সাধারণ
সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসাদ
শেখ, শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ
সম্পাদক শফিকুল ইসলাম, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ
সম্পাদক আব্দুল মতিন মাস্টারসহ সিএনজি মালিক ও শ্রমিকরা।প্রসঙ্গত,
গত ১৩জুন মৃত্যু বরণকারী বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মোহাম্মদ
নাসিম জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ
দলের সমন্বয়ক ছাড়াও বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রীত্বের
দাযত্বি পালন করেন