এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯৩টি নমুনার রিপোর্টে নতুন ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ২০ জন, শৈলকুপায় ৩ জন, হরিণাকুন্ডুতে ২ জন, কালীগঞ্জে ১০ জন ও কোটচাঁদপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।
জেলার ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৮৭, শৈলকুপায় ৭০, হরিণাকুন্ডুতে ২১, কালীগঞ্জে ১৫৮, কোটচাঁদপুরে ২৮ ও মহেশপুরে ২৫ জন আক্রান্ত হয়েছেন।