মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের
কাজিপুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নন এমপিও ভূক্ত শিক্ষক-
কর্মচারীদের প্রনোদনা স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
করোনাকালিন সময়ে বরাদ্দকৃত সহায়তার চেক বিতরণ করা হয়।
সোমবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই চেক প্রদান
কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান
সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান
সিদ্দিকী। প্রথম দিনে উপজেলার নি¤œমাধ্যমিক ও মাধ্যমিকের ৭৮
জন শিক্ষক ও ৩৪ জন কর্মচারীর হাতে এই চেক তুলে দেয়া হয়েছে।
প্রতি জন শিক্ষক পেয়েছেন পাঁচ হাজার এবং কর্মচারী
পেয়েছেন আড়াই হাজার করে টাকার চেক। এসময় উপস্থিত
ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, উপজেল
পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সদর
ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, মাইজবাড়ী ইউপি
চেয়ারম্যান আলহাজ¦ শওকত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা চিত্রা রানী সাহা, একাডেমিক সুপারভাইজার
আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ¦ এ,কে,এম
শাহা আলম মোল্লা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।