সামসুজ্জামান সুমন,রংপুর ব্যুরো ঃ নীলফামারীর কিশোরগঞ্জে
মাগুড়া ইউনিয়নে মাস্টার পাড়া গ্রামে রবিবার বিকাল ৪টায় ২০১৯-
২০২০ অর্থ বছরের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল,মসলা,ও
রসুন বীজ উৎপাদন সংরক্ষন ও বিতারন ৩য় পর্যায় প্রকল্পের আওতায়
বীজ উৎপাদন বøক প্রদর্শনী মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরিপদ রায় উপস্থাপনায় আলহাজ্ব
শাহ আলম সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান,কৃষি সম্প্রসারন অফিসার
তুষার কান্তি রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,ও
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শাহজাহান,কৃষক
মাহফুজার রহমান মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।