মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে
চালিতাডাঙ্গা ইউনিয়নের জি,সি,জি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সদ্য প্রয়াত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিমের মাগফেরাত কামনায়
রবিবার দুপুর ১২টায় জি,সি,জি উচ্চ বিদ্যালয় হল রুমে বিশেষ দোয়া ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা
পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলুর সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের
সহকারী শিক্ষক আব্দুস রাজ্জাক মেম্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় মোহাম্মদ
নাসিমের রাজনৈতিক জীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। দোয়া মাহফিলে উপস্থিত
ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, অত্র বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম,
সাবেক সাধারন সম্পাদক জিয়াাউর রহমান স্বাধীন ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারন সম্পাদক রঞ্জু তরফদার, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক
আব্দুল মতিন মাষ্টার, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন
আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, বিদ্যালয় শিক্ষকমন্ডলী,
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যামন্য ব্যক্তিবর্গ। পরে মাওলানা লুৎফর
রহমানের দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মোহাম্মাদ নাসিমের মাগফেরাত
কামনা করে মিলাদ মাহফিলটি শেষ হয়।