মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ “মহামারি কেভিড ১৯ কে প্রতিেেরাধ
করি, নারী ও কিশোরীর স্বাস্থ্য সেবা অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য সামনে রেখে
শনিবার ১১ জুলাই সিরাজগঞ্জের কাজিপুরে পালিত হলো বিশ^জনসংখ্যা দিবস ২০২০।
কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ
হাসান সিদ্দিকী। দিবসটি উপলক্ষ্যে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয়কে উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ¦ একে এম শাহ
আলম মোল্লাসহ সকল উপসহকারি মেডিকেল কর্মকর্তাগণ। পরে ৮ টি ক্যাটাগরিতে
৮জন শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারি ও পরিদর্শকদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ
বছর মহামারি করোনা থাকার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে
অনুষ্ঠানটি পালিত হয়।