চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।
জানা যায়, গতকাল করোনা টেস্টের জন্য নমুনা জমা দেন। আজ ১২ জুলাই রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে আছেন। ডায়াবেটিস একটু বাড়তি হলেও তার অন্য কোনো সমস্যা হচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং ক্ষমাপ্রার্থনা করেছেন।