মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলার দুর্গম চরাঞ্চলের পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র
করে তেকানী ইউনিয়নের পারখুকশিয়া গ্রামে আপন দুই ভাইয়ের মধ্যে
জমিজমা বাটোয়ারা নিয়ে বিবাদের জের ধরিয়া ছোটভাই গলা টিপে
বড়ভাইকে হত্যা করেছে। বৃহ¯পতিবার ৯জুলাই বিকেলে এঘটনা ঘটে।
পারখুকশিয়া গ্রামের মৃত জেল হোসেনের দুইছেলে আমিনুল ইসলাম
(৪০) ও বাবু (৩২) পৈতৃক স¤পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে
বিবাদ চলছিলো, ঘটনার দিন আবাদি জমি ভাগ বাটোয়ারা শেষে
বাড়িভিটা ভাগ করার সময় একটি আমগাছ লাগানোকে কেন্দ্র করে
কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই বাবুর কাঠের বাটামের
আঘাতে আমিনুল মাটিতে পড়ে গেলে গলা টিপে ধরে, ঘটনাস্থলেই
মৃত্যু হয় আমিনুলের। এঘটনায় বাবু এবং বাবুর মা আমিনা খাতুন
(৬০) কে আসামি করে মামলা দায়ের করেছে নিহত আমিনুলের স্ত্রী
মমতাজ বেগম। কাজিপুর থানা হত্যা মামলা নং-০৭(০৭)২০। সুরতহালের
জন্য লাশ মর্গে এবং মামলার আসামি দ্#ু৩৯;জনকে গ্রেফতার করে অদ্য
১০/০৭/২০২০ তারিখে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান,
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ গৌতম চন্দ্র মালী।