মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে
ফায়ার সার্ভিস কর্মীরা পাঁচগাছী গ্রামের মৃত কাইঞ্চা মন্ডলের পুত্র
সোহরাব হোসেন (৬০) কে বাঁশ ঝাড় থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত
সোহরাবের স্বজনেরা জানায় গত রাত ১টায় সে বাড়ি থেকে না বলে বের
হয়ে যায়, সে সোহরাব হোসেন) বয়সের ভাড়ে কিছুটা মানষিক
ভারসাম্যহীন। তার স্বজনেরা আরও জানায় সে বাড়ির পাশে খালের পানিতে
ডুবে থাকতে পারে। তাকে খুঁজে বের করার জন্য আজ ১০/০৭/২০২০
তারিখে ১০টায় ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে সহায়তা চান, ফোন
পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
এমতাবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা খালের পানিতে ও আশেপাশে
তল্লাশী শুরু করে। দেড় ঘন্টা তল্লাশী শেষে নিকটবর্তী এক বাঁশ ঝাড়ের
মধ্য এক গাছ থেকে তাকে উদ্ধার করে, তবে তার গায়ে অসংখ্য মশার কামড়
ও ফোলা দাগ আছে। পরে তার স্বজনদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত
ছিলেন কাজিপুর ফায়ার সার্ভিস ষ্টেষন অফিসার মোঃফরিদ উদ্দিন,
সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী খান, ইউপি সদস্য
ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।