মোঃ Rûiæj ইসলামঃ সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ইউনিয়নের আওয়ামীযুবলীগের
অঙ্গসংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য ও
স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের
সমন্বয়ক আলহাজ্ব মোহাম্মদ নাসিম (এমপি)র বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায়
বৃহস্পতিবার বাদ আছর সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহিফল
অনুষ্ঠিত হয়। সোনামুখী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সোনামুখী
ইউনিয়ন ছা্ত্রলীগের সভাপতি আসাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব রাখেন উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, অত্র ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম
মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সৈকত আকবর। তারা বলেন, আলহাজ্ব
মোহাম্মদ নাসিমকে হারিয়ে কাজিপুরবাসীর যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। মোহাম্মাদ নাসিম ছিলেন
বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ। মোনাজাতে অংশ নেন সোনামুখী ইউনিয়ন চেয়ারম্যান
শাহজাহান আলী খান, উপজেলা আওয়ামলীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা
যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম, সাবেক
সাধারন সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
ইউনুস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু
সায়েম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার শাহা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন
সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক
সোহেল রানা, প্রচার সম্পাদক রুবেল আহম্মেদ সবুজ, সোনামুখী কৃষকলীগ সভাপতি শাহ আলম,
সোনামুখী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম, সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি। আরও উপস্থিত
ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার অঙ্গসংঠনের নেতাকর্মীবৃন্দ। সোনামুখী জামে মসজিদের
ঈমাম মাওলানা আব্দুল কুদ্দুসের মোনাজাত পরিচালনার মাধ্যমে আলহাজ্ব মোহাম্মদ নাসিম যেন
জান্নাতবাসী হোন, এই প্রার্থনা জানিয়ে মহান আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করা হয়।