মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে উত্তর সাহা পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-মেয়েসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার ( ৮ জুলাই) শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন উত্তর সাহাপাড়া এলাকার নজরুল ইসলাম স্ত্রী মোছাঃ হালিমা খাতুন( ৪০) ও তার মা হোসেন আলী শেখের স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৬২)এবং আসাদুল শেখের ছেলে মোঃ নয়ন শেখ (২৬)। শেরপুর থানার ওসি মিজানুর জানান, পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (৭ জুলাই)সেখানে অভিযান চালানো হয় এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৩ জনকে । গ্রেফতারকৃত হালিমা ও তার মায়ের কাছে ৫৬ পিস এবং নয়ন শেখ এর কাছে থেকে ২৬ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ওসি অারো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরো অন্তত ডজনখানেক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।