মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক বুধবার (৮ জুলাই) বগুড়া পৌরসভার বিভিন্ন রেড জোন এলাকায় লকডাউনের কার্যকারিতা পরিদর্শন করেন।
ডিসি বলেন, বগুড়ায় রেড জোন গুলোতে দ্বিতীয় মেয়াদে ২১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সব কিছু নিয়ম মেনে করতে পারলে করোনা আক্রান্তের প্রকোপ কমে যাবে। রেড জোন এলাকায় মানুষদের মধ্যে সচেতন হয়ে চলা ফেরার পরামর্শ দেন তিনি।এসময় বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় তিনি শহরের চেলোপড়া, ঠনঠনিয়া জলেশ্বরীতলা, সুত্রাপুর এলকা ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার সমাধান এর নির্দেশনা দেন।
এ সময় অারো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ অনেকে।