মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন বুধবার (৮ জুলাই) দুপুর ২ টায় নন্দীগ্রাম-কাহালু (বগুড়া-৪) আসনের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা
করোনা ভাইরাসের মহামারী থেকে সুরক্ষায় “বাঁচার লড়াই” সংগঠনের পক্ষ থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন সাবেক এমপি।
ওই সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে আজাদ। সিলিন্ডার ২টি গ্রহন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিচালক ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন।