এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
মঙ্গলবার(৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৬০ টি নমুনার রিপোর্টে নতুন ২৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৩ জন, শৈলকুপায় ১, মহেশপুরে ১ ও কালীগঞ্জে ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৬ জন মৃত্যুবরণ করেছে।