অভিজিৎ বাপ্পী শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার মহাস্থান এলাকা থেকে আটকের পর আজ রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো: মহাস্থান পূর্ব পাড়ার মৃত আফজাল অালীর ছেলে লালন (২৯) ও গড় মহাস্থান এলাকার এমদাদুল হকের স্ত্রী সুলতানা উম্মে কুলসুম(৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান,আটককৃতদের নামে মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।