শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম ও কলকলিয়া গ্রামে গত ২৫ মে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতা ও উপজেলা প্রশাসনের উদ্যেগে ৪০ বান্ডিল টিন ও ১লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। রোববার বিকেলে ওই এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব প্রদান করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,রহনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম,ইউপি সদস্য মিজানুর রহমান মেজরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ক্ষতিগ্রস্তদের মধ্যে ২০টি পরিবারকে ২ বান্ডিল করে মোট ৪০ বান্ডিল বিনামূল্যে টিন ও ৬ হাজার করে মোট ১লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।