মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষ সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) বিকাল ৫ টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল পি এস বালিকা মাদরাসা প্রাঙ্গনে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন।
মুজিববর্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা চিরসবুজ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সভাপতি অাঃ ছাত্তার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন হোসেন, কামরুল, পারভেজ, সাকিব , মানিক প্রমূখ।