মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুর উপজেলায় বাবার যৌন লালসার শিকার নিজের মেয়ে। বর্তমানে পিতার এসব বিকৃত মানষিকতার পরিচয় প্রায় ঘটছে। সামাজিক ব্যধীর রূপ ধারন করছে পিতার যৌন লালসা। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঘোষ পাড়া এলাকায়।গত রবিবার (২৮জুন) সন্ধায় শেরপুর পৌর শহরের ঘোষপাড়ায় জন্মদাতা বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠে। মেয়েটির বয়স ১৪ বছর এবং বিবাহিত। এঘটনায় বগুড়ার শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক পিতা জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেফতার করেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মেয়ে বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেছে । মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক বিষয়টি স্বীকার করেছে।