মোঃ দাঈক আলী য়মনসিংহ মহানগর প্রতিনিধিঃ “মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান”এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন “শেখ হাসিনার” ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা এস এম নাসির উদ্দিন হীরার উদ্যোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
আজ ২৯ শে জুন, সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ২৯ নং ও ৩০নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির (ফলজ, বনজ, ওষুধি) গাছ রোপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ আম,কাঠাল,নিম,হরতকি, আকাশমনি, বেলজিয়াম, সেগুন, মেহগনি ইত্যাদি। এভাবে পর্যায়ক্রমে নগরীর সকল ওয়ার্ডে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হবে।
এসময় ছাত্রলীগ নেতা হীরার কাছে কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে পরিবেশ বাঁচাতে গাছের যে ভুমিকা ও গুরুত্ব তা বর্ণনা করে বলেন- জনসংখ্যার অধিক চাপে ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। হরদম কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ নিয়ম-নীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে।খাদ্য সমস্যা একসময় প্রকট আকার ধারণ করবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। সেই লক্ষ্যেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটুর দিকনির্দেশনা ও সহযোগিতা এবং ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন আরিফের অনুপ্রেরণায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে তিন মাস ব্যাপি এই বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা ওমর ইসলাম এবং মহানগর ছাত্রলীগ নেতা জয়ন্ত হিরা, মানিক, দাঈক, মাসুদ, সোহান, রুদ্র, রবিন, সাজিদ, হৃদয়সহ অনেক নেতা-কর্মী।