চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো অন্যতম সংগঠন চন্দনাইশ ছাত্র সমিতির সহায়তায় “এসো গড়ি, সবুজ হাছনদন্ডী” এই স্লোগানে আলোর দিশারী ও হাছনদন্ডী বন্ধন ফোরাম এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ এবং সংগঠনের সকল স্তরের সদস্য ও সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে (৩০ জুন) মঙ্গলবার দিনব্যাপী চারা বিতরণ করা হয়।বৃক্ষরোপণ, বিতরণ ও পরিচর্যা কর্মসূচিতে আলোর দিশারীর সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন আলোর দিশারীর সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রানা।উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম হাজী কালু মিয়া সওদাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস সওদাগর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব মোঃ কায়সার আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছনদন্ডী ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ ছাত্র সমিতির প্রতিনিধি ও হাছনদন্ডী বন্ধন ফোরামের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মন্নান হৃদয়। এই সময়ে আরও বক্তব্য রাখেন ওসমান গণি (হকার), খোরশেদুল আলম, ফারুক আজম, আয়ুব আলী, ইস্তিয়াক হায়দার সজীব, হুমায়ুন ।প্রধান অতিথি ইদ্রিস সওদাগর তার বক্তব্যে বলেন, বৃহত্তর হাছনদন্ডীকে বৃক্ষে সুশোভিত সবুজায়িত করতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। প্রধান বক্তা কায়সার আলমগীর বলেন, কোভিড-১৯ এর মত বিভিন্ন ধরণের দূর্যোগ মোকাবিলা করতে ও সবুজ সোনার বাংলা গড়তে বৃক্ষরোপন ও পরিচর্যা অপরিহার্য। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান, ইলিয়াছ, তানভীর, আইনান, বিজয় শীল, মারুফ, রিসান প্রমুখ।