শাহীন আলম, চাঁপাইনবাবগঞ্জর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনায় মৃত্যু বরণ করা লাশ দাফনে দাফন-কাফন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদে এ সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএমডি কর্মকর্তা জামিনুর রহমান, ইউপি সচিব রাকিবুল ইসলাম, সাব- রেজিস্ট্রার ইসমাইল হক ও সেচ্ছাসেবী দাফন-কাফন কমিটির সদস্যবৃন্দ।
জামাল উদ্দিন মন্ডল সদস্যদের স্বাস্থবিধি মেনে সাহসিকতার সাথে কাজ করতে উৎসাহ ও তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হবে বলে জানান।