মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার জেলা প্রতিনিধি ।সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের চাচা পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক এম. ফয়জুর রহমান ওরফে ফাখর মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।আজ ২৮ জুন রবিবার ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত জেলা বিএনপির প্যাডে আজ ২৮ জুন রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামের অধিবাসী এম. ফয়জুর রহমান কর্মস্থল হিসাবে ঢাকায় অবস্থান করতেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে ন্যাশনাল টি কোম্পানির প্রাক্তন পরিচালক, এশিয়ান সার্ভে লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর পরিচালক, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ এর পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। দুপুর ২টার দিকে জানাযা শেষে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।