এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লতাফত হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৫ জুন) সকালে উপজেলার সুরাট ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত লতাফত হোসেন ওই গ্রামের মৃত ছোরাপ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক লতাফত হোসেন সকালে ওই গ্রামের মাঠে কাজ করতে যায়। সেসময় একটু বিশ্রাম পেতে মাঠের মধ্যে অবস্থিত জাহিদ হাসানের পোল্ট্রির খামারে অবস্থান করে। সেসময় পোল্ট্রির খামারে বিদ্যুতের সংযোগ থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।