মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া সোনাতলা উপজেলা থেকে র্যাব-১২ ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার সকালে ্যাব-১২-স্কোয়াড কমান্ডার (সহকারী পুরিশ সুপার) মো.মোস্তাফিজুর রহমান এ তথ্য দেন। সহকারী পুলিশ সুপার বলেন, র্্যব-১২, বগুড়া ক্যাম্পের একটি চৌকস দল ২৫ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ১০.৩০ টা দিকে বগুড়া জেলার সোনাতলা উপজেলার সোনাতলা বাজারের কাছে সন্দেহ গাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ১টি জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) সন্দেহ হলে চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে চালক মোঃ মাহফুজার রহমান মাসুম(৩৮) স্বীকার করে তার গাড়িতে গাঁজা আছে। মাহফুজার রহমান মাসুম কুরিগ্রাম জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। জীপে তল্লাশি করলে জীপে রাখা ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায় এবং ২টি মোবাইল,২টি সীম ও পাঁচশত টাকা উদ্ধার করা হয়। তিনি অারো বলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাসুম জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে দেশের বিভিন্ন এলাকায় বড় বড় মাদক চালান সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১২-এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুরিশ সুপার) মো.মোস্তাফিজুর রহমান আরও জানান, র্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।