শৈলকুপা (ঝিনাইদহ) থেকে রাকিবুজ্জামান জিহাদ : ঝিনাইদহ শৈলকুপার উমেদপুর ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা (৫৯) সহ তার পরিবারে ৪ জন করনা পজেটিভ, তার স্ত্রী লিপি খাতুন (৫১), তার ছেলে শাহিন মোল্লা (৪৫) ও ছেলের স্ত্রী তোতা খাতুন (৩৭)। মনোহরপুর ইউনিয়নে বিজুলিয়া গ্রামের সহোরব মোল্লা (২৫) ও পৌরসভার রামগোপাল পাড়ার মনোজ সাহা (৪৫) করোনা পজেটিভ হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টার সময় এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৩০ জনে। এর মধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন।
তিনি জানান, যশোর ল্যাব থেকে সকালে ১১টি প্রাপ্ত নমুনা রিপোর্টে ৬ জনের পজেটিভ এসেছে। বাকী ৫টি নমুনার ফলাফল নেগেটিভ। পজেটিভ উমেদপুর ইউপি চেয়ারম্যান সহ তার একই পরিবারের ৪ জন, একজন পৌর এলাকার রামগোপাল পাড়ার ও একজন উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের বাসিন্দা ।
আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা হয়েছে। সবাই সুস্থ আছে বলেও জানান তিনি।