এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে একদিনে নতুন করে এক ইউপি চেয়ারম্যান সহ ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। মৃত্যু হয়েছে দুইজনের।
বুধবার(২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, ঝিনাইদহে বুধবার ৪৯টি নমুনার রিপোর্ট এসেছে। এতে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের ৪ জন সহ ৬ জন, হরিণাকুন্ডুতে ১, কালীগঞ্জে ১ ও মহেশপুর উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছেন।