মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার থেকে। : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কতৃক ২০২০-২০২১ অর্থ বছরে প্রাপ্ত বিশেষ বরাদ্দের মাধ্যমে আয় বর্ধক প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা-শ্রমিক পরিবারদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে।
২১ জুন রবিবার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত বিনামূল্যে ভেড়া বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার তিনি বলেন নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনামূল্যে ভেড়া বিতরন নিঃসন্দেহ ভাল উদ্যোগ, বিতরনকারী এনজিও সংস্থাকে ধন্যবাদ জানান এবং তদারকি করার জন্য অনুরোধ জানান।
উক্ত বিনামূল্যে ভেড়া বিতরণ কর্মসূচীর আওতায় আজ উপজেলার ৫ নং লাইন ও পূর্বপাড়া হোসনাবাদ চা বাগানের ১২টি চা শ্রমিক পরিবারকে একজোড়া করে মোট ২৪ টি ভেড়া প্রদান করা হয়।
এদিকে পর্যায়ক্রমে ৪০টি পরিবারকে ৪০ জোড়া ভেড়া বিনামূল্যে দেয়া হবে বলে বলে জানান সংস্থাটির চিফ এক্সিকিউটিভ মোঃ তহিরুল ইসলাম মিলন।
শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণএদিকে ভেড়া পালনকারী চা-শ্রমিক বৈশাখী শীল বলেন, আমরা ভেড়া পেয়ে অত্যান্ত আনন্দিত ও ভবিষ্যতে এর আয় দিয়ে সন্তানদের পড়ালেখা করাতে সহযোগীতা হবে দারিদ্র্য বিমোচন হবে।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুহুল আমীন বলেন, ভেড়া পালন অত্যন্ত লাভজনক এবং দারিদ্র্য বিমোচনে অনেক সহায়তা করে এবং রোগবালাই কম, এই কর্মকাণ্ডকে ধন্যবাদ জানান।
মাল্টিপারপাস সোসিও ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) উক্ত বিনামূল্যে ভেড়া বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।