মোঃ রুবেল হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার দুলারহাট থানা এলাকার আবুবকরপুর রৌদেরহাট বাজারের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ১৫ বছরের এক কিশোরী । ১৭ জুন বিকেলে চরফ্যাশন দুলারহাট থানার আবুবকরপুর রৌদেরহাট বাজার সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত।
এব্যাপারে দুলারহাট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান আবুবকরপুর ইউনিয়নের রৌদেরহাট বাজার সংলগ্ন কাশেম হাওলাদার (কাশেম মেম্বার) তার ১৫ বছরের কিশোরী মেয়ের বাল্য বিয়ের আয়োজন করেন। এমন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন দুলারহাট থানা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। এ সময় বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কনের বাবা কাশেম হাওলাদরকে ৪০ হাজার টাকা আার্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।