চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ১৭ ই মে বুধবার সকাল ১০ টায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের নির্দেশনা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানা আবদুলগফুর খান হুজুর গাউসিয়া কমিটি চন্দনাইশ টিম কে জানান যে,আরকান সড়ক সংলগ্ন বাগিছাহাট প্রেট্রোল পাম্পের দক্ষিণ পাশ্বর্স্থ সৃজন গ্রামার কিন্টার গার্ডেন (বর্তমান পরিত্যক্ত) স্থানে বিকৃত হয়ে যাওয়া মহিলার লাশ পড়ে আছে।খবর পেয়ে গাউসিয়া কমিটি চন্দনাইশ টিম গোসল, কাফন, জানাযা ও দাফন করার জন্যে প্রস্তুতি নেয়। কিন্ত কাজ শুরু করতে প্রথমে ভয় পেলেও সকলের ঈমানী শক্তি নিয়ে কাজে নেমে যায়,তখন সবার জীবনের ঝুঁকির কথা চিন্তা করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে সোলাইমান ফারুকী হুজুর এর নেতৃত্বে এগিয়ে যায়। হুজুর জানাযা ও দোয়ার জন্যে বিকৃত হয়ে যাওয়ার মহিলার নাম দেন মোছাম্মৎ ফাতেমা আক্তার। চন্দনাইশ টিমের অন্যতম সদস্য মামুন ভাই সাহসীকতার সাথে সবাইকে নিয়ে কাজ চালিয়ে যায়।
গত বিকাল ৪ঃ০০ ঘটিকায় বায়তুল হুদা জামে মসজিদে চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী হুজুরের ইমামতিতে জানাযার নামাজ সম্পন্ন হয় এবং করমুল্লাহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।দাফন কাজে উপস্থিতি ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ মামুন, হোসাইন,হাসান মুরাদ পারভেজ,আরফাত, সবুর,পারভেজ,মাওলানা ইব্রাহিম,হাসান মাহমুদ,শিহাব উদ্দিন।