এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে পাচারের সময় ৫ কজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৭জুন) দুপুরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মানিকগঞ্জ সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হাসান (৪০) ও একই গ্রামের আনোয়ার হাসানের ছেলে আমিনুল ইসলাম (২০)।
ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতর পারে মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতর ডিবি ইন্সপেক্টর নজরুল ইসলাম, এস আই আব্দুল আলিম, এস আই সেলিম রেজা, এএসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহ হলে একটি মোটরসাইকেলকে গতিরোধ করে। মোটরসাইকেলর ২ আরোহীকে তল্লাসী করে। এসময় তাদের কাছ থেকে ৫ কজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।