উপজেলা প্রশাসনের দোয়া মাহফিল ও কোরআন খতম
কাজিপুর প্রতিনিধিঃ সদ্য প্রয়াত সাবেক
স্বাস্থ্যমন্ত্রি মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাৎ
কামনায় সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন
খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাজিপুর উপজেলা পরিষদ জামে
মসজিদে রবিবার (১৪ জুন) বাদ জোহর উক্ত মসজিদের ইমাম মাওঃ আব্দুল
কাদেরের পরিচালনায় এই দোয়া মাহফিলে অংশ নেন, কাজিপুর উপজেলা
নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা
(পিআইও) রফিকুল ইসলাম মোল্লা, কৃষি অফিসার রেজাউল করিম, শিক্ষা
অফিসার আমজাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছোবহান
প্রমূখ। উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন
১৪ দলের মুখপাত্র বর্ষীয়ান জননেতা মোহাম্মদ নাসিম গত ৫ জুন ভোরে
ব্রেন স্ট্রোক করেন। ওই দিনই জরুরিভাবে তাঁর অপারেশন করা হয়।
অপারেশনের পর চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে
রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫
সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল রোর্ড
সভা করে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড
তাঁকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ওই সময়ের মধ্যে তাঁর
অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ডিপ কমাতে রাখা হয় ৷ পরে, সিরাজগঞ্জ
তথা উত্তর জনপদের এইমহান নেতা শনিবার (১৩ জুন) বেলা ১১ ঘটিকায়
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অদ্য সকাল সাড়ে ১০ ঘটিকায় এই মহান নেতাকে
রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তার মায়ের পাশেই সমাধিস্ত করা হয়।