মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার —“জয় বাংলা”জয় বঙ্গবন্ধু”, কারিগরি শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর নির্ধারিত স্থান ও সংশ্লিষ্ট ব্যাক্তিদের পরিচিতি প্যানা উত্তোলন করা হয়েছে। উত্তোলন করেন, অত্র স্কুল এন্ড কলেজের প্রতিস্ঠাতা সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিস্ঠানের শিক্ষক, ছাত্র, ও শুভাকাঙ্ক্ষী গন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, বীর মুক্তিযোদ্ধা দ্বারা পরিচালিত, কেজি থেকে পিজি পর্যন্ত, উক্ত কারিগরি তথ্যপ্রযুক্তি মূলক শিক্ষা প্রতিষ্ঠানটি নন্দীগ্রাম পৌর সভার অন্তর্গত ফোকপাল রোড সংলগ্ন নির্মাণাধীন রয়েছে।