ঠাকুরগাঁও মাহমুদ আহসান হাবিব \ ঠাকুরগঁাওয়ে কৃষকদের মাঝে বিএডিসির গম বীজের মূল্য পরিশোধ চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ঠাকুরগঁাও সদর উপজেলার শীবগঞ্জ বিএডিসি ভবনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।কৃষকদের হাতে বীজের মূল্য পরিশোধ চেক তুলে দেন অধিক বীজ উৎপাদন কেন্দ্র শীবগঞ্জ বিএডিসির উপ পরিচালক তাজুল ইসলাম, সহকারী পরিচালক শ্যামল চন্দ্র দেবনাথ। এ সময় বিএডিসির কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলার ২শ কৃষকের মাঝে গম বীজের মূল্য পরিশোধ চেক বিতরণ করা হয়।