চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি শাহীন আলম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১ ব্যাংক কর্মকর্তা ও ৪ স্বাস্থ্যকর্মীসহ মোট ৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে এ তথ্য জানা যায়। গত ৩ জুন নমুনা সংগ্রহ করা এ ব্যক্তিদের ঢাকার সাভার এলাকার পশু সম্পদ অধিদপ্তরের ল্যাবে গত ৮ জুন নমুনাগুলো পরীক্ষা করা হলে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
এর মধ্যে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন স্বাস্থ্যকর্মী ও ইসলামী ব্যাংক রহনপুর শাখার এক জন কর্মকর্তা রয়েছে। রহনপুর পৌর এলাকার খয়রাবাদে করোনা পজেটিভ হওয়া ব্যক্তির ২য় দফা নমুনা পরীক্ষায়ও পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া রহনপুর পৌর এলাকার বাগানপাড়ার বাসির (৪৩), আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের জায়েদা (৭০) ও গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ার জলি (২৪) নামে এক মহিলাও রয়েছে তার মধ্যে। এ যাবত উপজেলায় মোট ১৭ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৮ জন।