মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার :—বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটড়া ইউনিয়ন বাসীর জীবন মান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে জনমত তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মজনুর রহমান মজনু। তিনি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের সুযোগ্য সন্তান, ইতিমধ্যে আগামী ইউপি নির্বাচনে তার অংগ্রহনের কথা শুনে ইউনিয়ন বাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, আগামী নির্বাচনে মজনুর রহমান মজনু’র অংশগ্রহন করছে এমন খবরে প্রতিটি গ্রামে বাজারে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে মজনুর রহমান মজনু। দীর্ঘ দিন ধরে, শিক্ষা, সাংস্কৃতি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এবং সৎ নিস্ঠাবান ব্যাক্তি হিসেবে অনেক আগেই ইউনিয়ন বাসীর মনে জায়গা করে নিয়েছেন তিনি, এরমধ্যে তার নির্বাচনে অংশগ্রহনের খবরে ডিজিটাল ইউনিয়নের সপ্ন দেখতে শুরু করেছে ইউনিয়ন বাসী। ইউনিয়ন বাসী জানান, মজনুর রহমান মজনু একজন প্রতিবাদী, পরোপকারী, সৎ ব্যাক্তি, এমন ব্যাক্তি ইউনিয়নের চেয়ারম্যান হলে ইউনিয়নবাসী উপকৃত হবে । এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মজনুর রহমান মজনু’র সাথে কথা বললে তিনি জানান, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্ন বাস্তবায়নে আমার ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়নে রুপ দিতে চাই, ইউনিয়ন বাসীর সেবা ও তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, এজন্য ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগীতা কামনা সহ ডিজিটাল ইউনিয়ন গড়তে সবাইকে পাশে থাকার আহ্বান জানান মজনুর রহমান মজনু।